মন্দ্রজাল

by মাহবুব আজীজ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

150৳200৳Save 50৳ (25%)
Qty
Wishlist
Share

মাহবুব আজীজের উপন্যাস 'মন্দ্রজাল' মানুষের সম্পর্কের জটিলতা, প্রেম আর প্রতারণার এক অভিনব আখ্যান। শ্রেণিচেতনার অহং যে কখনো মানুষকে অমানবিক করে তোলে, তারই তীক্ষ্ণ পর্যবেক্ষণ এই বইতে। ফেসবুকে মোবারকের ছদ্ম পরিচয় 'হায় চিল'। বিদিশা মুকাম্মিলের সঙ্গে তার অদ্ভুত কথোপকথন থেকেই গড়ে ওঠে দুই জনের সম্পর্ক। অফিসে মোবারক বিদিশার অধস্তন, কিন্তু ব্যক্তিজীবনে সে-ই বিদিশার অন্তরঙ্গ 'হায় চিল'। বিদিশা জানে না এই দুই পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে একই মানুষ।

বিদিশার দাম্পত্য জীবন অসুখী, স্বামীর সঙ্গে তার অবিরাম দ্বন্দ্ব আর অবিশ্বাস। এর মধ্যে মোবারকের ভেতরে গড়ে ওঠে আত্মপরিচয়ের সংকট। ছদ্ম পরিচয়ে তাকে মেনে নিতে বিদিশার কোনো অসুবিধা নেই, কিন্তু আসল মোবারককে গ্রহণ করতে তার সমস্যা কোথায়? শ্রেণিচেতনা আর সামাজিক হিসাবের বাধায় আটকে যায় এই সম্পর্ক। পাঠক এখানে আবিষ্কার করে নানা মুখ ও মুখোশের নতুন বাস্তবতা। তীব্র প্রেমের আকুলতা যেমন আছে, তেমনি প্রয়োজনে নিষ্ঠুরভাবে প্রেম ছুড়ে ফেলার প্রবণতাও দেখতে পায়।

সমকালীন নাগরিক জীবনের আর্তি, সঙ্গ আর সঙ্গহীনতার গল্প বলা এই উপন্যাসটি 'কালের খেয়া'য় ধারাবাহিক প্রকাশের সময় বিপুল পাঠকপ্রিয়তা পেয়েছিল। অনুচ্চ অথচ তীক্ষ্ণ ভাষায় লেখক তুলে ধরেছেন নাগরিক জীবনের ফাঁপা খোলসের ভেতরের প্রতারণা আর গ্লানি। সমকালীন ও চিরায়ত বোধের এই দ্বৈত অভিজ্ঞতা বহন করা উপন্যাসটি গভীর পাঠের দাবি রাখে।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2017
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847012005989
পৃষ্ঠা সংখ্যা:120
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all