আমার জীবনকথা : স্মৃতিকথা ও দিনলিপি

by আবদুল হক

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

225৳300৳Save 75৳ (25%)
Qty
Wishlist
Share

কথাসাহিত্যিক, নাট্যকার ও অনুবাদক আবদুল হক (১৯১৮-১৯৯৭) ছিলেন বিংশ শতকের বিশের দশকের 'বুদ্ধির মুক্তি আন্দোলন'-এর উত্তরসূরি, প্রাবন্ধিক হিসেবেই তাঁর পরিচিতি বেশি। স্মৃতিকথা, দিনলিপির নির্বাচিত অংশ এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যক্তিগত রচনা নিয়ে সাজানো হয়েছে তাঁর আত্মজীবনী 'আমার জীবনকথা : স্মৃতিকথা ও দিনলিপি'।

এই বইয়ে ফুটে উঠেছে সংগ্রামশীল সাহিত্যে নিমগ্ন একজন মননশীল মানুষের প্রতিচ্ছবি, যিনি সারাজীবন বিজ্ঞানমনস্ক ও মুক্তিবুদ্ধির পক্ষে ছিলেন। প্রাবন্ধিকসুলভ তীক্ষ্ণ পর্যবেক্ষণ, গভীর অন্তর্দৃষ্টি আর ইতিহাস চেতনার পরিচয় মেলে প্রতিটি পৃষ্ঠায়। আপাতদৃষ্টিতে ব্যক্তিগত আত্মকথন হলেও এটি বাঙালি মুসলিম মধ্যবিত্ত সমাজের মানসবিবর্তনের ইতিহাস হয়ে উঠেছে। আশ্চর্য নির্মোহতা ও আত্মস্বীকারোক্তির এই দলিল সাহিত্য ও ইতিহাস দুই দিক থেকেই মূল্যবান।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2016
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847012004999
পৃষ্ঠা সংখ্যা:256
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all