জীবনবৃত্ত

by সন্‌জীদা খাতুন

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

150৳200৳Save 50৳ (25%)
Qty
Wishlist
Share

সন্‌জীদা খাতুনের 'জীবনবৃত্ত' প্রায় নয় দশকের এক মহাজীবনের বিন্দুভাষ্য। ছকবাঁধা বৃত্তে আবদ্ধ না থেকে তিনি আজীবন গেয়েছেন বৃত্ত ভাঙার গান, স্থাণুতার আঁধার পেরিয়ে আলোর পথে হেঁটেছেন। সাতটি অনুচ্ছেদের এই ছোট্ট বইয়ে জীবনের আরম্ভ থেকে সম্মাননা অর্জন পর্যন্ত সময়ের পরিক্রমায় উঠে এসেছে সুখ ও বেদনার নানা গাথা।

সর্বপ্রিয় হওয়ার মোহ থেকে মুক্ত বলেই অপ্রিয় সত্য উচ্চারণে তিনি নির্দ্বিধ। শিক্ষাজীবন, পরিবার, পেশাজীবন, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে বিচরণের সূত্রে তিনি ফিরে তাকিয়েছেন সমাজ, রাষ্ট্র ও বিশ্বের বৃহৎ ভূগোলে। ব্যক্তিগত ছোট ঘটনার উল্লেখে গুরুভার বিষয়কে করেছেন প্রসন্নতায় ভরপুর, আর ভাষার স্বচ্ছতা স্মৃতিগদ্যের গহনে যোগ করেছে লাবণ্যের আভা। সন্‌জীদা খাতুনের সাম্প্রতিক গদ্যরীতির মূল্যবান স্মারক এই বই তাঁর ভক্ত ও পাঠকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2020
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845101400
পৃষ্ঠা সংখ্যা:94
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all