ঘোর অথবা অনন্ত তৃষার গল্প

by মাহবুব আজীজ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

150৳200৳Save 50৳ (25%)
Qty
Wishlist
Share

মাহবুব আজীজের 'ঘোর অথবা অনন্ত তৃষার গল্প' গ্রন্থে মানুষের নানান আচরণ, ঈর্ষা ও প্রেম, বেঁচে থাকার বহুবিধ অনুষঙ্গ আর শ্রেণিচেতনার জটিলতা উঠে এসেছে। সামন্তীয় সমাজ কাঠামোর নির্মম অভিঘাতে বিপর্যস্ত মানুষের নির্লিপ্ততা গল্পের কেন্দ্রীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। জন্ম ও মৃত্যুর মধ্যে আলোর কণার মতো আমাদের ক্ষুদ্র জীবন, যা দেশ, সমাজ ও বাস্তবতার কাছে সমর্পিত। ব্যক্তি নিজের পরিমণ্ডলের সুখ-দুঃখ, পাওয়া-না-পাওয়ার আর্তিতে আবর্তিত হয়, আর বাস্তবতার নিক্তি তাকে একের পর এক নতুন প্রেক্ষাপটে নিক্ষেপ করে।

লেখকের গল্পের মানুষগুলো ঘোরগ্রস্ত, তবু তারা বাঁচতে চায়, ভালোবাসতে চায়; সন্তানকে বুকে জড়িয়ে সর্বস্ব পণ করতে চায়, সুখের অন্তহীন স্বপ্ন দেখতে চায়। মরীচিকার মতো সুখ আপেক্ষিক, তাই অনন্ত তৃষাই অনিবার্য সত্য হয়ে ওঠে। মাহবুব আজীজ ভাস্কর্যপ্রতিম আশ্চর্য গদ্যে সমকালীন জীবনবাস্তবতার অভিনব আখ্যান উপস্থাপন করেন। সামান্য আড়ালে থেকে তিনি সত্যের সারাৎসার তুলে আনেন, মৃদু অথচ সুতীক্ষ্ণ ও মর্মভেদী উচ্চারণে। নদীতীরবর্তী জনপদের প্রান্তিক মানুষের আখ্যান আর সম্পর্কের আলোছায়া নিয়ে 'ঘোর অথবা অনন্ত তৃষার গল্প' একুশ শতকের প্রথমার্ধের জীবনযাপনের দহন ও আনন্দের দলিল।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2017
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847012006177
পৃষ্ঠা সংখ্যা:120
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all