ভাবনায় মুক্তিযুদ্ধ চেতনায় মুক্তিযুদ্ধ

by আবু মোঃ দেলোয়ার হোসেন

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

300৳400৳Save 100৳ (25%)
Qty
Wishlist
Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন নিরলস গবেষণার মাধ্যমে মুক্তিযুদ্ধচর্চাকে এগিয়ে নিয়ে যাওয়া লেখকদের অন্যতম। মুক্তিযুদ্ধের এই নিবেদিতপ্রাণ গবেষক সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসের তথ্য-উপাত্ত সংগ্রহে আত্মনিয়োগ করেছেন। তাঁর উদ্যোগে আঞ্চলিক পর্যায়ে তৈরি হচ্ছে বিপুল সংখ্যক তথ্যসংগ্রাহক ও লেখক কর্মীবাহিনী, যাঁদের সহযোগিতায় রচিত হচ্ছে আঞ্চলিক ইতিহাস গ্রন্থ। বিগত তিন দশকের রচিত বহু প্রবন্ধ থেকে বাছাই করা মুক্তিযুদ্ধের প্রবন্ধের সংকলনই এই গ্রন্থ। প্রবন্ধগুলোতে স্বাধীনতা পরবর্তী মুক্তিযুদ্ধচর্চার ধারা, ইতিহাস রচনার সমস্যা ও সম্ভাবনার দিকনির্দেশনা, বিভিন্ন অঞ্চলে স্থাপিত ভাস্কর্যের বর্ণনা ও শৈল্পিক বিশ্লেষণ রয়েছে। রায়েরবাজার বধ্যভূমির একাত্তরের নৃশংসতার বিবরণসহ বর্তমান পরিস্থিতির চিত্রও পাওয়া যাবে। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ, বুদ্ধিজীবীদের ভূমিকা এবং আত্মত্যাগকারীদের জন্য আমাদের দায় সম্পর্কে মূল্যায়নধর্মী প্রবন্ধগুলো পাঠককে নানা প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে। শহীদ জননী সম্পর্কে স্মৃতিচারণমূলক প্রবন্ধে তাঁর সম্পর্কে অনেক অজানা তথ্য মিলবে। মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধীদের তৎপরতা ও এদেশে তাদের উত্থান-বিকাশধারা, বহির্বিশ্বে বিশেষ করে মুসলিম বিশ্বের ভূমিকা, ইন্দিরা গান্ধীর ভূমিকা, শরণার্থীদের ব্যাপারে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আলোচনাও রয়েছে। শত্রুমুক্ত বিভিন্ন জেলার ইতিহাস ছাড়াও ১৯৭১ সালে পাকিস্তানে আটক বন্দি বঙ্গবন্ধুর বিচার ও বহির্বিশ্বে প্রতিক্রিয়া নিয়ে আলোচনা বইটিকে সমৃদ্ধ করেছে।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2017
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847012005408
পৃষ্ঠা সংখ্যা:230
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all