ভুতুড়ে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শিহরণ জাগানো রহস্য, রোমাঞ্চ আর ভয়ের গল্প সবারই ভালো লাগে, তবে শিশু-কিশোরদের মনই তাতে বেশি আন্দোলিত হয়। তাদের কোমল আবেগ আর স্বপ্নভারাতুর জগৎ কৃত্রিম ভয়ের আনন্দে রোমাঞ্চিত হয়ে ওঠে, তাই তাদের জন্য লেখা কাহিনি হতে হয় সরল ও সরস। লীলা মজুমদার অবনীন্দ্রনাথ বইয়ে লিখেছেন, শিশুদের জন্য লিখতে গেলে ভাষা হওয়া চাই সহজ সরল, আর কথাগুলো পড়বামাত্র যেন চোখের সামনে রূপের শোভাযাত্রা শুরু হয়ে যায়, কানে বাজে মৃদঙ্গ ঢোল করতাল জগঝম্প শিঙ্গা, অর্থাৎ প্রাণে-ভরপুর ভাষা চাই যা শুনলেই শিশুর মন চনমনিয়ে উঠবে। ইমদাদুল হক মিলনের 'ভুতুড়ে' সংকলনের গল্পগুলো তেমনই, ভাষার সরলতায় সজীব। ভিন্ন স্বাদের পাঁচটি গল্পে রহস্য, রোমাঞ্চ, গা-ছমছমে ভয় আর কৌতুকের মিশেল রয়েছে পরতে পরতে, আবার কোনো কোনো গল্পের মানবিক আবেদন পাঠকের মন সহজেই আর্দ্র করে তুলতে পারে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845100953 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 79 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |