তুমি শুনিতে চেয়ো না

by মজিদ মাহমুদ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

450৳600৳Save 150৳ (25%)
Qty
Wishlist
Share

বিশ শতকের মহাবিদ্রোহী, ধূমকেতুর মতো আগমন, তাঁর বাণীতে কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য। কবিতা আর গানে অসহায় মানুষের মুখে ভাষা দিয়েছিলেন, জাত-ধর্ম নির্বিশেষে চেয়েছিলেন বৈষম্যহীন মুক্তরাষ্ট্র। কিন্তু অদৃশ্যের ইঙ্গিতে মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি হয়ে গেলেন নির্বাক, জীবনের বাকি চৌত্রিশ বছর একটি কথাও বললেন না। মজিদ মাহমুদের 'তুমি শুনিতে চেয়ো না' উপন্যাসটি এই নীরবতার রহস্য উন্মোচনের চেষ্টা করে।

শারীরিকভাবে সুস্থ, মনেও কোনো অসংলগ্নতা নেই, কৌতূহলী শিশুর মতো সব দেখছেন, অনুভব করছেন, কিন্তু নীরবতা পালন করছেন। বন্ধুরা আসছেন, ভক্তরা আসছেন, অসুস্থ স্ত্রীর পাশে অনুগত হয়ে বসে আছেন, কখনো চোখে-মুখে দুষ্টুমির ঝিলিক। কেউ বলছেন যোগভ্রষ্ট, কেউ বলছেন মৌন-সাধক। অবশেষে চির-প্রয়াণের পর একমাত্র জীবিত পুত্র পিতার কবরে পৌঁছে শুনতে পান চৌত্রিশ বছরের নীরবতা ভেঙে পিতার কণ্ঠস্বর, একে একে বলতে শুরু করেন, কী ঘটেছিল তাঁর জীবনপর্বে।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2024
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849840671
পৃষ্ঠা সংখ্যা:232
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all