নতুন চর্যাপদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
১৯১৬ সালে হরপ্রসাদ শাস্ত্রীর চর্যাপদ প্রকাশ বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসকে আমূল বদলে দিয়েছিল, সাথে সাথে মৈথিলি, উড়িয়া ও অসমীয়া সাহিত্যের ইতিহাস পুনর্বিবেচনার প্রসঙ্গও এসেছিল। এরপর রাহুল সাংকৃত্যায়ন তিব্বতে পাওয়া ২০টি চর্যা প্রকাশ করেন, শশিভূষণ দাশগুপ্ত আরেক গুচ্ছ চর্যার সন্ধান পান, জগন্নাথ উপাধ্যায় নেপাল থেকে সংগ্রহ করেন তিনটি নতুন পুথি। সৈয়দ মোহাম্মদ শাহেদের 'নতুন চর্যাপদ' সংকলনে যুক্ত হয়েছে সেই ধারারই ৩৩৫টি নতুন চর্যা।
সংকলনে স্থান পেয়েছে সরহ, শবর, ডোম্বী, কাহ্ন, ভুসুকুর মতো পরিচিত চর্যাকারদের পদ, সাথে জালন্ধরী নাগার্জ্জন, তিলোপা, নারোপা, লীলাবজ্র, অদ্বয়বজ্রের মতো প্রাচীন চর্যাকারদের পদও। আনুমানিক ১০০ কবির রচনা, যার ৮০ জন চিহ্নিত। অষ্টম থেকে বিশ শতকের মধ্যে রচিত এই চার শতাধিক চর্যা বাংলা সাহিত্যের নতুন উপকরণ, প্রাচীন ও মধ্যযুগের ভাষার রূপ হিসেবে এর গুরুত্ব অনন্য। বৌদ্ধধর্ম, তন্ত্রযান, বজ্রযান ও বৌদ্ধ দেবদেবীর বিকাশ অধ্যয়নের ক্ষেত্রেও এই পদগুলো অপরিহার্য।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 2nd Edition, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012004562 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 696 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |