জলদস্যু
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সম্রাট আওরঙ্গজেবের আমলে দুর্ধর্ষ ফিরিঙ্গি জলদস্যু সিবাস্তিয়ান গঞ্জালেস দলবলসহ মোগল সেনাপতি শায়েস্তা খাঁর কাছে আত্মসমর্পণ করেছিল। সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত) শত বছরের পুরনো সেই ইতিহাসকে নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন, সাথে উন্মোচন করেছেন ইতিহাসের আড়ালে লুকানো সত্য। প্রশ্ন উঠেছে—এই ইতিহাসের প্রকৃত নায়ক কি শায়েস্তা খাঁ, নাকি অন্য কেউ? হতে পারে কি কোনো বাঙালি? এই রহস্যের সমাধান খুঁজতে পড়তে হবে ‘জলদস্যু’ বইটি। পড়তে শুরু করলে জানতে পারবেন বাঙালির শক্তি, তেজ, আত্মবিশ্বাস ও সাহসের কথা। যারা নিজেদের ছোট ভাবেন, তারা পাবেন আত্মসম্মান খোঁজার পথ। উপন্যাসের ব্রাহ্মণ বিশু ঠাকুর সেই পথের পথিক। মাধব দাসের মতো বাঙালিদের কথাও উঠে এসেছে, যারা শুধু গালাগাল করেই সন্তুষ্ট। বার্মার মগ জলদস্যুদের ভয়ংকর ইতিহাসও আছে এখানে, যাদের কথা আমরা আজও বলি—"এটা কি মগের মুল্লুক নাকি!"
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 5th Printed, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847009300214 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |