দ্বিতীয় বিশ্বযুদ্ধ -
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধা এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানে গল্প সংকলন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মেজর মোঃ দেলোয়ার হোসেনের (ডেল এইচ খান) ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ -’ বইটি ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর হিটলারের নাজি জার্মানির ‘ব্লিজক্রিগ’ রণকৌশলে পোল্যান্ড জয়ের মাধ্যমে শুরু হওয়া মহাযুদ্ধের কাহিনি। এরপর বিশ্ব দ্বিধাবিভক্ত হয়ে যায়; অক্ষশক্তি বনাম মিত্রবাহিনীর যুদ্ধ ক্রমশ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে, চলতে থাকে জলে, স্থলে, সাগরে এবং সমুদ্রতলদেশেও। দশ লাখের বেশি প্রাণ হারানোর পর স্ট্যালিনগ্রাদের যুদ্ধকে ইতিহাস রেকর্ড করে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে, কুরশকের যুদ্ধে বিশ্ব দেখে ইতিহাসের বিশালতম সাঁজোয়া (ট্যাংক) যুদ্ধ, ডি-ডেতে ইতিহাসের বৃহত্তম এম্ফিবিয়াস ল্যান্ডিং, আর হিরোশিমা ও নাগাসাকির বুকে প্রথমবারের মতো অ্যাটম বোমা বিস্ফারিত হওয়ার পর জাপানের আত্মসমর্পণের মাধ্যমে এই মহাযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর। প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী আর প্রত্যক্ষদর্শীদের কিছু সত্য ঘটনা দিয়ে সাজানো এই সংকলনে ছয় বছরব্যাপী যুদ্ধের ধারাবাহিকতা ঠিক রাখতে গল্পগুলো ক্রমানুসারে সাজানো হয়েছে। প্রতিটি গল্পে প্রাসঙ্গিক ক্যাপশনসহ ঐতিহাসিক ছবি এবং সামরিক ইতিহাসের ভক্তদের জন্য পাদটীকা থাকছে।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849382034 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 384 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |