রাধাকৃষ্ণন পিল্লাইয়ের ‘কর্পোরেট চাণক্যনীতি’ বইটি পুরানো যুগের সূত্রধারায় নতুন যুগের বাণিজ্য নিয়ে রচিত, যা আধ্যাত্মিকতা এবং ব্যবস্থাপনা বিদ্যার এক যোগসূত্র। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে চাণক্য তার নেতৃত্ব ও দক্ষ পরিচালনার অভিমতগুলো একত্রে অর্থশাস্ত্র নামে উপস্থাপন করেছিলেন; এই বইতে লেখক সেই প্রাচীন সূত্রগুলোকে সরলীকরণের মাধ্যমে আজকের যুগের নেতাদের সাফল্যের মূলতত্ত্ব হিসেবে সাজিয়ে দিয়েছেন। নেতৃত্ব, ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইত্যাদি বিভাগে বাণিজ্যিক প্রতিষ্ঠান, কুশলী ও দক্ষ পরিচালনা, সিদ্ধান্ত গ্রহণ, অর্থকরী হিসাব ও ব্যবস্থাপনা বিদ্যা, সময় ব্যবস্থাপনা এবং দলনেতার দায়িত্ব সহ বিশাল এক পরিধি জুড়ে চাণক্যের প্রাজ্ঞতার সুষ্ঠু প্রয়োগ করা হয়েছে। সদ্য নিয়োজিত কর্মী থেকে উচ্চস্তরীয় সংস্থা ব্যবস্থাপনা বিশারদ, প্রত্যেকের উদ্দেশ্যে এই পথ প্রদর্শক বইটি পাঠ করে আপনি উপকৃত হোন এবং আপনার অন্তরে সুপ্ত নেতৃত্বকে আবিষ্কার করুন।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০১৯ |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849382249 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 344 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।