তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমাজ ও রাজনীতি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ভীষ্মদেব চৌধুরীর 'তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমাজ ও রাজনীতি' প্রথম বিশ্বযুদ্ধোত্তর বাংলা কথাসাহিত্যের এক অবিস্মরণীয় নামকে কেন্দ্র করে রচিত। যুদ্ধ মানবঅস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেছিল, নৈরাজ্য ও নৈরাশ্যে মানুষ খুঁজেছিল বেঁচে থাকার নিরাপদ আশ্রয়। অন্যদিকে নবোদিত সমাজতান্ত্রিক বিশ্বের প্রভাবে কেউ কেউ স্বপ্ন দেখেছিল আলোকময় ভবিষ্যতের।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কালের দ্বৈরথকে ধারণ করেই শিল্পী হয়ে উঠেছিলেন। বাংলার সামন্ত ও ধনতান্ত্রিক সমাজের সন্ধিকালের রূপ-রূপান্তর এবং ব্যক্তি ও সমাজচৈতন্যের আন্তঃসম্পর্কের রহস্য উন্মোচনে তাঁর উপন্যাস মহাকাব্যিক মাহাত্ম্যে সমৃদ্ধ। সমাজগতি ও সমকালের রাজনীতির রূপায়ণে তিনি বাঙালির সমাজ-ইতিহাসের চিরায়ত শিল্পসাক্ষ্য হয়ে আছেন।
এই গ্রন্থে তারাশঙ্করের উপন্যাসে সমাজ ও রাজনীতির পরস্পরিত রূপকে নান্দনিক-সমাজতাত্ত্বিক মূল্যায়নদৃষ্টিতে বিশ্লেষণ করা হয়েছে। মননচর্চা ও মূল্যায়নধর্মী গবেষণায় বইটি উল্লেখযোগ্য সংযোজন।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Edition, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845100885 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 479 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |