মুক্তিযুদ্ধের চলচ্চিত্র
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
খন্দকার মাহমুদুল হাসানের 'মুক্তিযুদ্ধের চলচ্চিত্র' বইটি আমাদের চলচ্চিত্রে মুক্তিসংগ্রামের উপস্থাপনের এক মূল্যবান গবেষণা। পঞ্চাশের দশক থেকে লোকায়ত বাংলার জীবনচিত্র চলচ্চিত্রে ফুটে উঠলেও শোষণমুক্তি ও স্বাধীনতার আকাঙ্ক্ষা রূপায়িত হতে শুরু করে ষাট দশকের শেষ দিকে। জহির রায়হানের জীবন থেকে এর বড় উদাহরণ পাওয়া যায়।
একাত্তর-পরবর্তী সময়েই নয়, এর আগেই মুক্তিসংগ্রামের যে আবহ তৈরি হয়েছিল সেগুলোও মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের আওতায় পড়ে। সত্তরের দশকের চলচ্চিত্রে মুক্তিসংগ্রামের কাহিনী স্পষ্ট হয়ে ওঠে, পাশাপাশি মুক্তিযুদ্ধের ঘটনা অবলম্বনে দেশি-বিদেশি অনেক প্রামাণ্যচিত্রও তৈরি হয়েছে। 'স্টপ জেনোসাইড' আমাদের চলচ্চিত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র হিসেবে বিবেচিত।
বইটিতে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রগুলোর নির্মাণপটভূমি, নির্মাণ-সংশ্লিষ্টদের সাক্ষাৎকার এবং সে সময়ের পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ-নিবন্ধের উদ্ধৃতি স্থান পেয়েছে। চলচ্চিত্র গবেষক ও মুক্তিযুদ্ধের ইতিহাসে আগ্রহীদের জন্য এটি একটি অপরিহার্য গ্রন্থ।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 2nd Printed, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012001677 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |