ইতিহাসের প্রেক্ষাপটে : রেনেসাঁ থেকে সমাজতন্ত্র
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সনৎকুমার সাহার ‘ইতিহাসের প্রেক্ষাপট : রেনেসাঁ থেকে সমাজতন্ত্র’ বইটি বিশ্ব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া কয়েকটি মুহূর্তকে নতুন চোখে দেখার আহ্বান জানায়। একালের অগ্রগণ্য এই চিন্তক-অর্থনীতিবিদ শুধু ইউরোপের ইতিহাসকেই বিশ্লেষণ করেননি, বাংলা ও বাঙালির ইতিহাসের বহু প্রসঙ্গও এখানে ভিন্নতর দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছেন। রেনেসাঁ কি আদৌ এই ভূখণ্ডে প্রভাব ফেলেছিল, নাকি তা ছিল ব্যর্থ অনুকরণ, এমন প্রশ্নের উত্তর খুঁজেছেন তিনি। উন্নয়নের গোলকধাঁধায় মানবসভ্যতা কোন দিকে এগোচ্ছে, অর্থের ইতিবাচক-নেতিবাচক প্রভাব, সমাজতন্ত্রের পতনের অন্তর্নিহিত কারণ কোথায়, সবকিছুই এসেছে আলোচনায়।
বাংলার গ্রাম আর শহরের ব্যবধান কীভাবে বাঙালির স্ববিরোধী মানসিকতা তৈরি করেছে, বাঙালিত্ব কি শুধু ভাষার গণ্ডিতে সীমাবদ্ধ, এ নিয়ে পাঠককে ভাবিয়ে তুলবে অনেক প্রশ্ন। ইতিহাস-অনুসন্ধিৎসু পাঠকের জ্ঞানভাণ্ডার যেমন সমৃদ্ধ হবে, তেমনি ইতিহাসকে নতুন করে নাড়াচাড়া করার উৎসাহও পাবেন বইটি পড়ে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845100359 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 222 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |