মুক্তবুদ্ধির চড়াই-উতরাই
by যতীন সরকার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
যতীন সরকার বাংলাদেশের অগ্রণী চিন্তক। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তাঁর ক্ষুরধার লেখনী এ দেশের শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তি ও সংগঠনকে প্রাণিত করে এসেছে। 'মুক্তবুদ্ধির চড়াই-উতরাই' এমনই এক প্রেরণাসঞ্চারী বই। বারোটি প্রবন্ধে সংকলিত এই বইয়ে লেখক মুক্তবুদ্ধি, ধর্ম ও ধর্মবিরোধিতার তাৎপর্য এবং অসাম্প্রদায়িক মানব ধর্ম সম্পর্কে অনন্যসাধারণ বিশ্লেষণ করেছেন দ্বান্দ্বিক বস্তুবাদের আলোকে।
রবীন্দ্রনাথ ঠাকুরের আপ্তবাক্য 'মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ'-কে অভিনব দৃষ্টিকোণ থেকে তিনি ব্যাখ্যা করেছেন। শওকত ওসমান, হাসান আজিজুল হকের মতো কীর্তিমান কথাসাহিত্যিকের ওপর যেমন আলোকপাত করেছেন, তেমনি উপস্থাপন করেছেন অকালে ঝরে পড়া অমিত সম্ভাবনাময় কিশোর ত্বকীর জীবনদর্শনকেও। পণ্যভোগবাদের এই যুগে যথার্থ চিন্তাশীল ও প্রসাদগুণ সম্পন্ন প্রবন্ধসাহিত্য দুর্লভ হয়ে উঠেছে। শক্তিমান প্রাবন্ধিক যতীন সরকারের রচনা প্রবন্ধসাহিত্যের ক্ষীয়মাণ ধারায় অমূল্য সংযোজন। মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির অনুসারী পাঠকমাত্রই তাঁর রচনা থেকে ইতিবাচক জীবনদর্শনের উপকরণ পাবেন।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012006597 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |