বিদ্রোহ-সংগ্রামে আদিবাসী
by সালেক খোকন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সালেক খোকনের 'বিদ্রোহ-সংগ্রামে আদিবাসী' গ্রন্থে এ অঞ্চলের আদিবাসীদের গৌরবময় লড়াই-সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে। এক সময় ব্যক্তির জমি চাষের অধিকার থাকলেও জমির মালিকানা থাকত রাষ্ট্রের হাতে। জমিতে উৎপাদিত ফসলের এক তৃতীয়াংশ কর হিসেবে নির্ধারিত ছিল, আর গ্রাম সমাজ সেই কর সংগ্রহ করে জমিদারদের মাধ্যমে রাষ্ট্রের তহবিলে জমা করত। জমিদাররা পারিশ্রমিক হিসেবে পেতেন কিছু অংশ মাত্র।
কিন্তু ইংরেজদের ইস্টইন্ডিয়া কোম্পানির দেওয়ানী লাভের পর এই আদি পদ্ধতির পরিবর্তন ঘটে। নানা খরচের অজুহাতে জমিদাররা সাধারণ কৃষক ও আদিবাসীদের ওপর করের বোঝা চাপিয়ে দিতে থাকে, কর আদায়ে গড়ে তোলে লাঠিয়াল বাহিনী। নির্দিষ্ট সময়ে কর দিতে না পারায় আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হয়, আর মহাজনেরা চড়া সুদে কৃষকদের ঋণের জালে আটকে রাখে। আইন-আদালত ও পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা না পেয়ে আদিবাসীরা একসময় ভয়ংকর অত্যাচারের শিকার হয়।
এই দাসের জীবন থেকে মুক্তির পথ খুঁজে তারা লড়াই-সংগ্রাম শুরু করে অত্যাচারী জমিদার, জোতদার, মহাজন ও মুনাফালোভী ইংরেজ শাসকদের বিরুদ্ধে। প্রায় এক যুগ ধরে আদিবাসী বিষয় নিয়ে কাজ করা লেখক ও গবেষক সালেক খোকন এই গ্রন্থে সরল গদ্যে আদিবাসীদের সংগ্রামের কথা উপস্থাপন করেছেন, যা গবেষণা-সাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012008348 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 152 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |