কপি বেছে নিন
400৳
Only 1 left
Qty
Wishlist
Share

সাতচল্লিশের দেশভাগ' উপমহাদেশের ইতিহাসের এক বেদনাদায়ক ঘটনা। পলাশীর যুদ্ধের পর এমন বিভীষিকা আর ঘটেনি। একে দুর্ঘটনা বলাই সঙ্গত, কারণ বাংলা ও পাঞ্জাবের মানুষের যে ক্ষতি হয়েছিল তা আজও পূরণ হয়নি, সম্ভবও নয়।

এই বইয়ে বিশিষ্টজনরা দেশভাগের পটভূমি ও পরিণাম নিয়ে আলোচনা করেছেন। স্মৃতিকথা ও গবেষণা দুটোই স্থান পেয়েছে। লেখকদের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য থাকলেও সবাই দেশভাগের তাৎপর্য গভীরভাবে উপলব্ধি করেছেন এবং ভেতরের তাগিদ থেকেই লিখেছেন।

সংকলনের বিশেষত্ব হলো, বিভক্ত বাংলার দুই পারের লেখকই এতে উপস্থিত। একপেশে দৃষ্টিভঙ্গির অভিযোগ এখানে খাটে না। সম্পাদকের বিচক্ষণতা ও যত্নের ছাপ বইটিতে স্পষ্ট। পশ্চিমবঙ্গে জনপ্রিয় এই বই বাংলাদেশেও পাঠকের মন জয় করবে।

প্রকাশনী:কথা প্রকাশ
সংস্করণ:2021
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845100540
পৃষ্ঠা সংখ্যা:646
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (পুরাতন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all