ডলার গ্যাং
by মোশতাক আহমেদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ধানমন্ডি থানার সামনে দিয়ে বাসায় ফেরার পথে লেলিন দেখতে পায়, পুলিশ হারুন নামের এক যুবককে ধরে নিয়ে যাচ্ছে। অভিযোগ, হারুনের কাছে নকল ডলার ছিল। পরে লেলিন জানে, হারুন আসলে প্রতারিত হয়েছে — প্রতারকরা তার আসল ডলার নিয়ে তাকে জাল নোট গুঁজে দিয়েছে। এই প্রতারক চক্রটি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডলার গ্যাং, যাদের সাথে জড়িয়ে আছে জন, হ্যারি ও ওগোলো নামের বিদেশিরা। হারুনকে বাঁচাতে শিশির আর লেলিন ঝাঁপিয়ে পড়ে, ভয় না পেয়ে ঢুকে পড়ে ডলার গ্যাংদের গোপন আস্তানায়। কিন্তু ভাগ্য তাদের সহায় নয় — দুজনেই বন্দি হয় গ্যাংয়ের হাতে। হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তাদের ভরে দেওয়া হয় বস্তায়। গ্যাং সদস্যরা ঠিক করে, নদীর তীরে রাতের আঁধারে দুজনকেই খুন করবে। অসহায় শিশির আর লেলিন ছটফট করে মুক্তির চেষ্টায়, কিন্তু তাদের অবস্থান কেউ জানে না। শেষ পর্যন্ত কী হয়েছিল তাদের ভাগ্যে? সত্যিই কি তারা ডলার গ্যাংকে ধরাতে পেরেছিল, নাকি মৃত্যুই হয়ে উঠেছিল তাদের শেষ ঠিকানা?
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | ৪র্থ মূদ্রণ, ২০২৫ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012007365 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 111 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |