কপি বেছে নিন
187৳250৳Save 63৳ (25%)
Qty
Wishlist
Share

মোশতাক আহমেদের 'লাল গ্যাং' কিশোর গোয়েন্দা রহস্যের এক উত্তেজনাপূর্ণ উপন্যাস। শিশির আর লেলিন দুই ভাই মিলে গড়ে তুলেছে 'শিশিলিন' নামের একটি রহস্য সংস্থা। পড়াশোনার ফাঁকে তারা ছুটে বেড়ায় রহস্যের সন্ধানে। একদিন পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে লেলিন দেখতে পায় এক ট্যাক্সি ড্রাইভারকে রাস্তার মাঝে কাঁদতে। ছিনতাই হয়ে গেছে তার ট্যাক্সি, যা সে কিনেছিল গ্রামের জমি বিক্রি করে আর ব্যাংক লোন নিয়ে।

লেলিন সাথে সাথে বড় ভাই শিশিরকে ফোন করে। কিন্তু তারা জানতে পারে, ট্যাক্সিটা এখন ভয়ংকর লাল গ্যাংয়ের কব্জায়। সেই দলের কাছ থেকে ট্যাক্সি উদ্ধার করা মানে মৃত্যুর সাথে পাঞ্জা লাগানো। তবুও পিছিয়ে আসেনি শিশিলিনের ক্ষুদে দুই সদস্য। শুরু হয়ে যায় ট্যাক্সি উদ্ধারের এক লোমহর্ষক অভিযান, যেখানে প্রতিটি ধাপে বাধা, বিপদ আর রহস্যের ঘনঘটা।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:3rd printed, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847012003978
পৃষ্ঠা সংখ্যা:143
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all