অহংকারের উৎস হতে

by রফিকুর রশীদ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

150৳200৳Save 50৳ (25%)
Qty
Wishlist
Share

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'পোয়েট অব পলিটিক্স' আখ্যা দিয়েছিলেন বিদেশি সাংবাদিকেরা। বাঙালির হাজার বছরের স্বাধীনতার স্বপ্নকে মুক্তিযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার সেই মহাকাব্যিক সংগ্রাম এবং পঁচাত্তরের পনেরো আগস্টের বর্বর হত্যাকাণ্ড, দুটো ঘটনাই বাংলার কবি-সাহিত্যিকদের গভীরভাবে আলোড়িত করেছে। এই দুই ঘটনাকে কেন্দ্র করে বাংলা ভাষায় রচিত হয়েছে অসংখ্য কবিতা, গান, গল্প, নাটক ও উপন্যাস। পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে এত বিপুল ও বৈচিত্র্যময় শিল্পসাহিত্য রচনার দৃষ্টান্ত সত্যিই বিরল।

এই ধারারই ধারাবাহিকতায় কথাসাহিত্যিক রফিকুর রশীদের লেখা বঙ্গবন্ধু বিষয়ক একক গল্পগ্রন্থ 'অহংকারের উৎস হতে'। রক্তখচিত লড়াইয়ের ইতিহাস আর গৌরবদীপ্ত রাজনীতির শিল্পসুষমা মিলেমিশে এই গ্রন্থে পেয়েছে মহাকাব্যিক ব্যাপ্তি। বঙ্গবন্ধুর সংগ্রামমুখর জীবনের নানা অধ্যায় যেন নতুন রূপে ফিরে এসেছে লেখকের কলমে। এই বেগবান সৃজনশীল ধারা যে আরও দীর্ঘকাল বহমান থাকবে, তা নিশ্চিত।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847012006900
পৃষ্ঠা সংখ্যা:104
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all