দেশভাগ ও উদ্বাস্তুজীবনের গল্প
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
১৯৪৭-এর দেশভাগ এই উপমহাদেশের সবচেয়ে মর্মন্তুদ রাজনৈতিক ঘটনা। এর ফলে কয়েক লক্ষ পরিবার গৃহচ্যুত হয়, মৃত্যুবরণ করে অসংখ্য মানুষ এবং তাদের মেনে নিতে হয় উদ্বাস্তুজীবন। দুর্ভিক্ষ ও অপমান জীবিতদের নিত্যসঙ্গী হয়ে ওঠে। সেই অবর্ণনীয় জীবনের করুণ ঘটনা বহু ভাষাভাষীর সাহিত্যিকদের রচনায় উঠে এসেছে। বাংলা ছোটগল্পেও রূপায়িত হয়েছে দেশভাগ ও উদ্বাস্তুজীবনের উল্লেখযোগ্য দিকগুলো।
এই রক্তাক্ত ঘটনা প্রজন্ম পরম্পরায় বহন করে চলেছে মানুষের মনে ও মনোজগতে। কেবল '৪৭-এ সরাসরি ক্ষতির শিকার জনগোষ্ঠীই নয়, পরবর্তীকালের জনমনেও তা দগদগে হয়ে আছে। সম্পাদক হামিদ কায়সারের 'দেশভাগ ও উদ্বাস্তুজীবনের গল্প' সংকলনে আঠারোটি গল্প স্থান পেয়েছে, যা একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে নির্বাচিত। বাংলা ছোটগল্পের পূর্বাপর সম্পর্কে যিনি ভালোভাবে জানেন, সেই হামিদ কায়সারের সচেতন ও পরিচ্ছন্ন দৃষ্টিতে বাছাই করা গল্পগুলো আমাদের সাহিত্যের সম্পদ।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849827863 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 214 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |