জীবনানন্দ দাশের কবিতাসমগ্র
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) বাংলা কবিতার একটি উল্লেখযোগ্য বাঁকের নাম। চর্যার দোহাকারদের থেকে শুরু করে আদি ও মধ্যযুগ পাড়ি দিয়ে আধুনিক যুগে প্রবেশের পথে মুকুন্দরাম, বড়ু চণ্ডীদাস, জ্ঞানদাস, বিজয় গুপ্ত, ভারতচন্দ্র, মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের নাম যতখানি গুরুত্বপূর্ণ, জীবনানন্দও ঠিক ততখানিই গুরুত্ব রাখেন। এমনকি আধুনিকতার একরৈখিক বর্গকে গুঁড়িয়ে দেওয়া উত্তরাধুনিক বহুরৈখিকতার নতুন ঢেউয়ের প্রথম ইশারাও তাঁর কবিতায় পাওয়া যায়। সমকালীন বিশ্বকবিতার সমান্তরালে তিনি ছিলেন বাংলা ভাষার উজ্জ্বলতম কবি।
মৃত্যুর পর তাঁর অপ্রকাশিত-অগ্রন্থিত রচনাবলির বিশাল ভাণ্ডার আবিষ্কৃত হলে তিনি হয়ে ওঠেন বাংলা সাহিত্যের এক বিস্ময়কর নাম। 'জীবনানন্দ দাশের কবিতাসমগ্র'-এ গ্রন্থিত ও অগ্রন্থিত সর্বাধিক কবিতা সংকলিত হয়েছে। কবিকৃত শেষ পরিমার্জন অনুসরণ, বিশ্লেষণী ভূমিকা, ভূমিকা-সমান্তরাল সম্পূরক-মূল্যায়ন ইত্যাদি বৈশিষ্ট্যে এটি অন্যসব সংকলনের চেয়ে বেশি স্বচ্ছ ও প্রামাণিক। কবি-প্রাবন্ধিক আবু হাসান শাহরিয়ারের সম্পাদনায় প্রকাশিত এই গ্রন্থে বর্জন করা হয়েছে একই কবিতার পুনরাবৃত্তি। কবিতার নিবিড় পাঠক ও সাহিত্যের ছাত্র-ছাত্রীদের জন্য এটি একটি নির্ভরযোগ্য ও প্রামাণ্য প্রকাশনা।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st, 2015 |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012005897 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 840 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |