চীন দেশের কল্পকথা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাসুদ খোন্দকারের 'চীন দেশের কল্পকথা' প্রাচীন চৈনিক সভ্যতার নৈতিক তত্ত্ব ও দর্শনের পরিচয় বহন করে। আদিকাল থেকেই জ্ঞান-বিজ্ঞানচর্চায় চীনে অঙ্কুরিত হয়েছে নানা দর্শন, যার মূলমন্ত্র শত শত বছরের পরিক্রমায় তাদের জীবন-দর্শনে রূপ নিয়েছে। চৈনিক দর্শনগুলোতে 'শিষ্টের লালন দুষ্টের শাসন' চর্চিত হয়েছে এবং বিজ্ঞজনেরা কল্পকথা বা ফেবলের মাধ্যমে মানুষকে শিক্ষিত করে তোলার চেষ্টা করেছেন। খ্রিস্টপূর্ব যুগে জন্ম নেওয়া এসব কল্পকথা তাদের সভ্যতার মতোই প্রাচীন।
ঈশপ বা লিওনার্দোর ফেবলসের মতোই চৈনিক কল্পকথায় জড় বস্তু এবং সজীব প্রাণের মধ্যে সমানভাবে যোগাযোগ গড়ে ওঠে। সেখানে মানুষ, পশু-পাখি, গাছপালা-পাহাড়-পর্বত সবাই যেন একটি বড় পরিবারের সদস্য। গল্পগুলো একদিকে যেমন নির্মল আনন্দের, অন্যদিকে তেমনই শিক্ষণীয়। গল্পের ছলে জীবনের গভীর উপলব্ধির কথা এসব কল্পকথায় প্রধান হয়ে উঠেছে। প্রাঞ্জল ভাষায় অনূদিত খ্রিস্টপূর্ব যুগের শতাধিক চীনা কল্পকথার এই বইটি ছোট-বড় সব বয়সের পাঠককে আকৃষ্ট করবে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Edition, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849767510 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 143 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |