ম্যানর খামারের মালিক মি. জোন্স মদের নেশায় ডুবে থাকতেন; তাঁর অলস কর্মচারীরাও পশুদের খাবার দিত না। ক্ষুধার্ত পশুরা শেষ পর্যন্ত নিজেরাই গোলাঘরের দরজা ভেঙে শস্য দখল করে নেয়। বুড়ো মেজরের স্বপ্নে দেখা সেই বিপ্লব ঘটে যায় নেপোলিয়ন ও স্নোবলের নেতৃত্বে। ‘সকল পশুই সমান’ এই মতবাদে প্রতিষ্ঠিত হয় পশু প্রজাতন্ত্র; উদ্দেশ্য ছিল চারপেয়েদের স্বার্থ রক্ষা। কিন্তু বিপ্লব তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর আগেই আদর্শচ্যুত হয়; সাধারণ পশুদের স্মৃতি থেকে ধীরে ধীরে মুছে যায় বিপ্লবের আসল উদ্দেশ্য। শেষ পর্যন্ত পশুসমাজকে মুখোমুখি হতে হয় এক ভয়ংকর সত্যের: ‘সকল পশু সমান, তবে কেউ কেউ বাকিদের চেয়ে অধিকতর সমান।’
জর্জ অরওয়েলের ‘অ্যানিমেল ফার্ম’ এক অসাধারণ রাজনৈতিক রূপক; ক্ষমতার অপব্যবহার ও বিপ্লবের ব্যর্থতার গল্প এটি। প্রাণীদের আচরণের আড়ালে ফুটে ওঠে মানবসমাজের নির্মম বাস্তবতা। যেকোনো পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে এই কালজয়ী উপন্যাস।
| অনুবাদক | : | রঞ্জনা ব্যানার্জী |
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | Reprinted, 2011 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 984415149X |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।