গোপন রাজনীতির গল্প
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সম্পাদক ইমতিয়ার শামীমের সংকলন 'গোপন রাজনীতির গল্প' এমন এক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে, যে সময়ের কথা বলা আজও নিষিদ্ধ। সেই সময়ে হাজার হাজার তরুণ-তরুণী শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে মাটির কাছাকাছি চলে গিয়েছিল। 'মায়ের দেয়া মোটা কাপড়' বা 'আমরা করব জয় নিশ্চয়' এই গানগুলোর সুর তারা না জানলেও, জীবন দিয়ে গানের কথাগুলো সত্য করে দেখিয়েছিলেন তাঁরা।
নকশালবাড়ি আন্দোলনের উত্তাল সময়ে শ্রেণিশত্রু নির্মূলের পথে এগিয়ে যাওয়া মানুষদের নিয়ে লেখা গল্পগুলো দীর্ঘদিন ধরে কালো তালিকাভুক্ত ছিল। লেখা যায়নি, প্রকাশ করা যায়নি, পড়ার কথা ভাবাও যায়নি। এই ট্যাবু ভাঙতেই এক মলাটে জড়ো করা হয়েছে সেই নিষিদ্ধ সময়ের গল্পগুলো। প্রধান সারির কথাসাহিত্যিকরাও সেই রক্তক্ষয়ী সময়কে উপজীব্য করে গল্প লিখেছেন। সমাজসচেতন লেখক হিসেবে শামীম নিজেও সেই স্বপ্নবান রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। ফলে সংকলনের প্রতিটি গল্পে মিশে আছে বিশেষ দৃষ্টিভঙ্গি, সময়ের রক্তপাত আর বিবেকবান মানুষের বেদনার আর্তনাদ।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849827818 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 324 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |