পথে পথে সঞ্চয় সম্মুখ যাত্রা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সিরাজুল ইসলাম চৌধুরীর 'পথে পথে সঞ্চয় সম্মুখ যাত্রা' এক আত্মজৈবনিক প্রবন্ধসংকলন। জীবনের পথে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কের মধ্য দিয়ে লেখক যা শিখেছেন ও পেয়েছেন, তারই একাংশ স্থান পেয়েছে এই বইয়ে। প্রায় সবগুলো প্রবন্ধই আকারে ছোট, কিন্তু প্রতিটির অন্তর্নিহিত তাগিদ সমাজ ও রাষ্ট্রে মৌলিক পরিবর্তন আনা।
লেখকের মতে, সামাজিক বিপ্লব সম্পন্ন না হলে সেই পরিবর্তন সম্ভব নয়, আর সামাজিক পরিবর্তনের জন্য আবশ্যক সাংস্কৃতিক জাগরণ। এই জাগরণই আমাদের সমাজে ঘটেনি, যেটি না ঘটলে সমষ্টিগতভাবে সামনে এগোনো অসম্ভব। বিভিন্ন সময়ে লেখা প্রবন্ধগুলো একই সূত্রে গ্রথিত, আর সেই সূত্র হলো সম্মুখ যাত্রা। লেখকের বক্তব্য স্পষ্ট, উপস্থাপনা হৃদয়গ্রাহী, যা তাঁর রচনার সাধারণ বৈশিষ্ট্য হিসেবে এই বইতেও সমানভাবে বিরাজমান।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849869795 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 198 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |