সর্বস্তরে বাংলা ভাষা : আকাঙ্ক্ষা ও বাস্তবতা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
স্বরোচিষ সরকারের 'সর্বস্তরে বাংলা ভাষা : আকাঙ্ক্ষা ও বাস্তবতা' বাংলা ভাষা নিয়ে রচিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধের সংকলন। জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিয়ে জাতির আকাঙ্ক্ষা, সেই লক্ষ্য পূরণে সরকারের নীতি, পরিকল্পনা ও উদ্যোগের সফলতা-ব্যর্থতার চিত্র উঠে এসেছে শিরোনাম প্রবন্ধে। জনসংখ্যার নিরিখে বিশ্বে বাংলার অবস্থান, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাভাষীর সংখ্যা, ভাষার মর্যাদা, সাংবিধানিক সুরক্ষার গুরুত্ব, বাংলার জন্মলগ্নকে ১৩৫২ খ্রিস্টাব্দের আগে নেওয়া কঠিন কেন, ভাষাকে যে প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, ভাষা আন্দোলন না হলে কী পরিণতি হতো, এসব প্রশ্নের উত্তর মিলবে বইটিতে।
দুটি প্রবন্ধে আলোচিত হয়েছে বাংলাদেশের অভিধান চর্চা। আরেকটি প্রবন্ধের বিষয় বাংলা প্রবন্ধের প্রকরণ। বাংলা বানানের প্রমিতকরণে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পারস্পরিক সহযোগিতার বিষয়েও একটি প্রবন্ধ সংকলিত হয়েছে। ভাষা-চর্চায় আগ্রহী পাঠকদের জন্য এটি একটি মূল্যবান সংযোজন।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 2nd Printed, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012004159 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 168 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |