যূথচারী আঁধারের গল্প
by নাহিদা নাহিদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অন্ধকার যখন আমাদের মগজ কামড়ে খাওয়া জন্তুর মতো ধেয়ে আসে, অস্বাভাবিক ঘটনার পরম্পরায় ঘৃণা বড় হয়ে রক্তাক্ত করে সময়কে। আলো তখন হয়ে ওঠে দুর্লভ, আর প্রেমের জায়গায় ঢুকে পড়ে মরুভূমির শুষ্কতা। ক্ষয় হতে থাকা সময়ে মনে হয়, তৃপ্তির মন্ত্র লুকিয়ে আছে স্বেচ্ছামরণে। কিন্তু কখনো ঘটে এর উল্টোটাও। অসহ্য সুন্দরকে ধারণ করতে না পেরে আক্রোশে আমরা পুড়িয়ে দিই মায়া, প্রেম, স্নেহ। এসব অনুভূতির শেষ সমাধান যেন মৃত্যু।
নাহিদা নাহিদের এই বইয়ে আছে বারোটি মৃত্যুসংক্রান্ত অতিপ্রাকৃত গল্প। এখানে মৃত্যুর মতো সহজসত্য বা হত্যা-আত্মহত্যার মতো অস্বাভাবিক ঘটনার রগরগে বর্ণনা নেই, নেই বিশেষ চমকও। আছে অসরলরৈখিক চিন্তার পেছনের স্মৃতি বা বিস্মৃতি। আমরা সবাই বুকের ভেতর যত্ন করে পুষে রাখি অন্ধকারের হরেক রং; নিঃসঙ্গতার প্রণয়পাশে কাল কাটাই একান্ত নিজের ভেতরে। যারা অসহনীয় ঘৃণা আর রক্তাক্ত আত্মার বিকৃত কান্না বুকে নিয়ে দ্বিধা আর সংশয়ে দিন কাটায়, তারাই এই গল্পের চরিত্র। সে মানুষটি আমি বা আপনি—যূথচারী আঁধারের গল্পে খুঁজে দেখুন আপন আঁধারের ছায়াচিত্র।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012009222 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |