মিমির দুই নম্বর নোটবই
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আন্দালিব রাশদীর 'মিমির দুই নম্বর নোটবই' উপন্যাসে উঠে এসেছে মিমির ফারকুন্দা আন্টির গল্প, যার ডাকনাম ভুট্টো। কুয়েতবাসী প্রথম স্বামী বিয়ের আলাপে বলেছিলেন, পৃথিবীতে মেয়েমানুষের অভাব নেই, তবু তাকে দামড়া পুরুষ বিয়ে করতে হবে। কিন্তু কুয়েত থেকে এসে সুন্দরী মেয়েটিকে দেখে আর দেরি সইল না, তখনই বিয়ে করবেন বলে মুরুব্বিদের ফিসফিস করে জানালেন। ছোটখাটো প্রেমঘটিত স্ক্যান্ডাল থাকায় পাত্রীপক্ষও দ্রুত কাজটা সেরে নিল।
মিমির বড়চাচাও লিখতেন, কিন্তু চাচির খবরদারির কারণে বেশি এগোতে পারেননি। মৃত্যুশয্যায় সম্পত্তি বণ্টনের সময় পাণ্ডুলিপির সুটকেসের দিকে কারো নজর না দেখে তিনি সেটি পুরনো বুয়া আসগরীকে দিয়ে দিলেন। আসগরী কাগজগুলোর ওজন মেপে হিসেব করল, দশ কেজি সাহিত্যকর্মের দাম মাত্র একশ টাকা, তবু তৃপ্তি নিয়েই মারা গেলেন বড়চাচা। আন্দালিব রাশদীর পাঠক জানেন, তাঁর উপন্যাস হাতে নিলে শেষ না করে ওঠা যায় না।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845100182 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |