আখতারুজ্জামান ইলিয়াস কৌতুকী ক্রোধের উত্তাপ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
এই আলো-পৃথিবীতে আখতারুজ্জামান ইলিয়াসের (১৯৪৩-১৯৯৭) বেঁচে থাকার মেয়াদ ছিল মাত্র চুয়ান্ন বছর। সামান্য এই সময়ে ঘর-সংসার-বন্ধু-পরিবার-পাঁচজন শিক্ষকতায় কত সময়ই না কেটেছে, এমনকি তাঁর সময়ের সমাজও ছিল প্রতিকূল। এত প্রতিকূলতার পরেও তিনি শেষাবধি বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখক হয়ে উঠেছেন, পূর্বাপর নিরিখেই। তিনি বহুপ্রজ লেখক ছিলেন না, মোট লেখার হিসাবও নেহাত সামান্য, কিন্তু সংশয়াতীত প্রধান লেখক। প্রশান্ত মৃধার 'আখতারুজ্জামান ইলিয়াস কৌতুকী ক্রোধের উত্তাপ' বইটি কীভাবে কোন সাহসকে সম্বল করে ইলিয়াসকে কেন্দ্রীয় ভাবনায় রেখে লেখা হতে পারে, সেই প্রশ্নের উত্তর খোঁজে। লেখকের তন্নিষ্ঠ জিজ্ঞাসা, আগ্রহ ও অন্যান্য প্রশ্ন বইটিকে নতুন করে ভাবতে সাহায্য করে, আর এই সন্ধানীজিজ্ঞাসাই বইটিকে এক নতুন মাত্রা দেবে বলে প্রকাশক হিসেবে আমরা বিশ্বাস করি।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012005613 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |