শাসকবিহীন জনগোষ্ঠী : নৈরাজ্যের নৃবিজ্ঞান

by আনন্দ অন্তঃলীন

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

300৳400৳Save 100৳ (25%)
Qty
Wishlist
Share

নৈরাজ্য যে পৃথিবীর প্রাচীনতম রাজনৈতিক ব্যবস্থাগুলোর একটি, মানব-অতীতের বিশাল অংশজুড়ে যে এই কাঠামো টিকে ছিল, আনন্দ অন্তঃলীনের 'শাসকবিহীন জনগোষ্ঠী : নৈরাজ্যের নৃবিজ্ঞান' গ্রন্থটি সেই সত্যকে সামনে আনে। বৈষম্য, শোষণ, কর্তৃত্ববাদ, পুঁজিবাদের কাঠামোগত সহিংসতা, এসবকে ক্ষমতাধর গোষ্ঠী চিরকাল 'প্রাকৃতিক' ও অনিবার্য বলে চালানোর চেষ্টা করেছে। কিন্তু নৃবিজ্ঞানের জ্ঞান দেখায়, পৃথিবীর বিভিন্ন সমতাভিত্তিক সমাজে শাসকবিহীন জীবনযাপন এক বাস্তবতা।

বিশ্বের নানা প্রান্তের নৈরাজ্যবাদী সমাজের এথনোগ্রাফিক বিবরণ থেকে জানা যায়, পুঁজিবাদের শোষণমূলক অবকাঠামো কোনো বিশ্বজনীন বা অবধারিত চর্চা নয়। এই জনগোষ্ঠীর বিশ্বাস, মূল্যবোধ, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রক্রিয়া পরীক্ষা করলে সাম্যবাদী সমাজ গঠনের পথ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যায়। বিকল্প সমাজব্যবস্থা নিয়ে যাঁরা কৌতূহলী, এই বই তাঁদের চিন্তার খোরাক জোগাবে।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Edition, 2023
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849777960
পৃষ্ঠা সংখ্যা:192
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all