রম্যকথার এক ঝাঁপি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রণজিৎ বিশ্বাসের 'রম্যকথার এক ঝাঁপি' বইটি প্রচলিত অর্থে নিছক রম্যরচনার সংকলন নয়; বরং এর নাম যদি হতো 'অরম্যকথার এক ঝাঁপি' বা 'রম্যারম্য কথকতা', তাও মানানসই হতো। দুই মলাটের ভেতরে বাঁধা লেখাগুলো রম্যের মোড়কে ঠাসা হলেও কৌতুকের পাশাপাশি প্রতিটি লেখায় লুকিয়ে আছে কোনো না কোনো বার্তা। অনেকগুলো লেখায় শ্লেষ ও ব্যঙ্গবিদ্রুপের প্রশ্রয় দেওয়া হয়েছে, আর পাঠককে লঘু ধমনীতে নিয়ে গিয়ে গুরুত্বপূর্ণ কিছু 'সংবাদ' পরিবেশনের চেষ্টা করা হয়েছে। উপকরণ ও উপস্থাপনার ধরন এক রকম নয়; বিষয়বস্তু গুরুতর হলেও অনেক সময় উপস্থাপনার ভঙ্গি তার বিপরীত রাখা হয়েছে। সবগুলো লেখাই মূলত ঢাকার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত, যেখানে লেখক সমান্তর জনার প্রশংসা করেছেন, আবার যারা মানুষকে সর্ববিচারে মানুষ ভাবে না এবং মহান মুক্তিযুদ্ধকে জাতির সর্বগৌরবের বিষয় বলে বিবেচনা করে না, তাদের সম্পর্কে তৈরি করেছেন এক ধরনের সংশয় ও বিপরীত পর্যবেক্ষণ। তবে তাতে কিছু যায় আসে না; পাখির গান পাখিই গাইবে। বইটিতে রয়েছে বড় হওয়ার বারো বিপদ, ভয়াবহ বুদ্ধিমান, টিকিয়া থাকিবার রহস্যকথা, ভ্রান্তিকর বড় ভাইয়ের নাম বিভ্রান্তি, শুচিশুদ্ধ লাখ পনেরো, ধ্বস্তজীবনের সংলাপচিত্র, কানপচানো পচাকথা, আজিকার শিশু, যাহা বলিব গরু লইয়া বলিব, গুঁতো ঠেলা ও খোঁচা কাহিনী, বাঙালির ইংরেজি শিক্ষায় গুরুর অবদান, বিবাহভিত্তিক ক্রন্দন ও মনুষ্যের প্রকারাপ্রকার, বারতা-চিরকালের 'চিরতা'র জন্য, অর্ডারি ড'টার ও লৌহনির্মিত শিমের বিচি, সঙ্গদোষে লোহা ভাসে, তোর চৌদ্দ গুষ্ঠি 'হুয়ার ্যু', নদিয়ার জন্ম তার কলকাতায়, লালন শ্রীহট্টে অসুস্থতা চট্টলায় মরণ, দ্বিতীয় কোনো প্রার্থনা নাই, মানুষ মানুষের মতো পশু পশুর মতো, হাঁটাপথ ও উড়ালপথের বহুমাত্রিক ব্যবহার, সহায়সম্পত্তির কল্পক্রয়, অপ্রয়োজনীয় যত শিক্ষণ-প্রশিক্ষণ, ভোজনরসিকের ডিস্বভাবনা, সাক্ষাৎকার প্রাজ্ঞজনার, ফেল করতে টানাটানি, গৃহপালিত চৌর্যশিল্পীর সত্যভাষণ, বিজ্ঞানবীক্ষা ও বাবার বেলুন, শিক্ষাটানার এবং ঠেলার আয়োজন, ভৌতিক ভুলের 'যৌক্তিক' মাশুল, আছো কি প্রভু তুমি আপন আসনে, মানুষ সর্ববিচারে দু'প্রকার, মিল্ক গিভিং কাউ, এক জোড়া 'হতাশা'র গপ্পো, মনুষ্যেজীবনে পদগুরুত্ব, কেউ কি উয়ো মেরা বেটা থা, দাম্পত্যবিষয়ক পরামর্শকেন্দ্র, মানবজীবনে নাকের ভূমিকা, বয়স একটি সংখ্যামাত্র, কানের পরে বিড়াল প্রশ্ন শুধিবারে, মুঠোফোনের 'বার্তাবিপদ', মানুষ কেন মানুষের মতো, বস্তুর বিকল্প ব্যবহার, কিলের চোটে ভূত নামা, বহাতের নাম 'অজুহাত', মানুষ বড় স্ববিরোধী প্রাণী, সিংহ হতে ইচ্ছা করে সিংহ আমি হব না-সহ অসংখ্য মজার ও চিন্তা জাগানো লেখা।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 3rd Printed, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012002025 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |