Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

150৳200৳Save 50৳ (25%)
Qty
Wishlist
Share

আনোয়ারা সৈয়দ হকের উপন্যাস 'ব্যবহৃতা' সমাজের সেই মানুষদের কথা বলে, যারা আমাদের চারপাশেই থাকে। কখনো তাদের সঙ্গে চোখাচোখি হয়, কখনো আমরা না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাই। যারা 'ভদ্র' ও 'সুশীল' জীবনযাপন করে, যারা সমাজের নীতিনির্ধারণকারী এলিট, তাদের চারপাশে এই মানুষগুলো ছড়িয়ে থাকলেও তাদের ক্ষিপ্ত স্রোতকে আমরা দ্রুত পাশ কাটিয়ে যাই।

একজন 'ব্যবহৃতা' আমাদেরই সমাজের মানুষ, আমাদেরই মতো রক্তমাংসে গড়া, কিন্তু সমাজের তৈরি দূরবিনটি অন্ধকারের জালি দিয়ে তৈরি বলে তাদের আমরা দেখতেই পাই না। সেই অন্ধকারের উৎস অবজ্ঞা, ঘৃণা আর ভয়। এই উপন্যাসে সমাজের অবহেলিত ও ঘৃণিত মানুষের ভালোবাসা, ক্রোধ, নিজেদের ছিনিমিনি জীবন নিয়ে ঠাট্টা, সুশীল সমাজের প্রতি কটাক্ষ এবং গৃহস্থ জীবনের প্রতি প্রবল আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। দাম্পত্য জীবনে সন্দেহের বিষাক্ত ছায়া যখন শকুনের মতো ডানা মেলে, তখন নারীর উদ্বেলিত হৃদয়ে নেমে আসে ধ্বংসের আহ্বান।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847012007372
পৃষ্ঠা সংখ্যা:144
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all