বাংলাদেশের নদী ও পরিবেশ ব্যবস্থাপনা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. অশোক বিশ্বাসের পরিবেশ ও ভূগোল বিষয়ক গবেষণাগ্রন্থ 'বাংলাদেশের নদী ও পরিবেশ ব্যবস্থাপনা' আমাদের নদীকেন্দ্রিক ভূমিরূপ ও জীবনের গল্প বলেছে। গাঙ্গেয় এই দেশের মাটি নদীবাহিত পলিতে উর্বর হয়েছে, চারদিকে ছড়িয়ে আছে অসংখ্য নদনদী। কিন্তু সেই নদীগুলোর বর্তমান অবস্থা শোচনীয়। আন্তর্জাতিক জলবণ্টন নিয়ে জটিলতা, নিজেদের সিদ্ধান্তহীনতা, আর অপরিকল্পিত উন্নয়ন কাজের কারণে নদীগুলো মৃতপ্রায় হয়ে পড়েছে।
উজানে ভারত ও চীনের বাঁধ নির্মাণের ফলে শুষ্ক মৌসুমে নদীগুলো পানিশূন্য থাকে। ঢাকাসহ শিল্পাঞ্চলের নদীগুলোতে মিশছে কারখানার বিষাক্ত বর্জ্য আর কৃষিজমির ক্ষতিকর কীটনাশক। ফলে মাছ, জলজপ্রাণী ও উদ্ভিদ বিলুপ্তির পথে। উপকূলীয় নদীগুলোও দূষণ ও অপশাসনে বিপর্যস্ত। লেখক এই সংকট থেকে উত্তরণের পথ দেখিয়েছেন, প্রাকৃতিক নিয়ম মেনে কীভাবে নদীগুলোকে টিকিয়ে রাখা যায় এবং সেগুলোকে পানিসম্পদের ভাণ্ডার হিসেবে গড়ে তোলা যায়, তা নিয়ে আলোচনা করেছেন। নদীমাতৃক বাংলাদেশের পরিবেশ ভারসাম্য রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st published 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849626534 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |