ইতিহাসের কড়চা

by মাহবুব আলম

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

112৳150৳Save 38৳ (25%)
Qty
Wishlist
Share

মাহবুব আলমের 'ইতিহাসের কড়চা' বইটি মূলধারার ইতিহাসের বাইরে থাকা কিছু ঘটনা, কাহিনি ও চরিত্রকে যথাযথ তথ্য ও মান্যসূত্র ঘেঁটে সরসভাবে উপস্থাপন করেছে। আকবরের নবরত্ন সভার উজ্জ্বল রত্ন বীরবল কীভাবে সমসাময়িক ঐতিহাসিকদের বিদ্বেষের কারণে আজ নিছক বিদূষক হিসেবে পরিচিত, নবাব শায়েস্তা খানের চট্টগ্রাম জয় করে মগ-ফিরিঙ্গি জলদস্যুদের কবল থেকে মুক্তি দেওয়ার কৃতিত্ব, কোহিনূর হিরা কীভাবে রঞ্জিত সিং কেড়ে নিয়েছিলেন, এমন নানা কাহিনি স্থান পেয়েছে এই গ্রন্থে।

টানা পাখার ব্যবহার যে ইংরেজদের অবদান নয়, বরং নবম শতাব্দীতে বাগদাদে বহুল প্রচলিত ছিল, সেই রসঘন বর্ণনাও আছে। বেদব্যাস মহাভারত লিখতে গণেশকে শ্রুতিলেখক হিসেবে ব্যবহার করেছিলেন, সেই থেকে শ্রুতিলেখকদের বলা হতো গণেশ। কালীপ্রসন্ন সিংহ, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, এমনকি স্বামী বিবেকানন্দও গণেশের সহায়তা নিয়েছিলেন। স্বাদু গদ্যে লেখা এই বই পাঠকের কৌতূহল ও অনুসন্ধিৎসা মেটাবে।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847012007129
পৃষ্ঠা সংখ্যা:102
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all