Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুস্তাফা নূরউল ইসলামের 'সমকালে নজরুল ইসলাম' নজরুল-গবেষণার এক সমাদৃত ও বিখ্যাত গ্রন্থ। সমকালীন প্রেক্ষাপটে কাজী নজরুল ইসলামকে আবিষ্কার করাই ছিল এই বইয়ের মূল উদ্দেশ্য। বাঙালি মুসলিম সমাজের আত্মপরিচয়ের এক বিরাট অধ্যায় রচনা করেছিলেন নজরুল, আজ তা বাঙালি জাতির সাধারণ স্বীকৃত সত্য। কিন্তু একদিন এই সংবাদ ছিল অজানা-অস্বীকৃত।
এই গ্রন্থ সেই অজানা নজরুল ইসলামের কর্মজীবনের প্রামাণ্যচিত্র। সমকালের দৃষ্টিতে তাঁর বিচিত্র কর্মকাণ্ডের মূল্যায়ন, বাঙালি মুসলিম সমাজে তাঁর গৃহীত ও অগৃহীত হওয়ার খতিয়ান, সাহিত্য-সংস্কৃতিতে স্বীকৃতি-অস্বীকৃতির দ্বন্দ্ব, প্রগতি-অপ্রগতিশীল সমাজের দোলাচল, এমন বহু বিষয়ের বিপুল সমাবেশ ঘটেছে এখানে।
নজরুল-চর্চায় আজও এটি একটি অমলিন দলিল হিসেবে বিবেচিত। নজরুলের জীবনকে বুঝতে চাওয়া পাঠকদের জন্য দীর্ঘকাল পথ দেখাবে এই গ্রন্থ।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012004241 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 344 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |