Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অধ্যাপক সনৎকুমার সাহার 'রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত দশক' বইটি তাঁর প্রাণের প্রতিষ্ঠানকে ঘিরে এক আত্মীয়স্বজনমাখা স্মৃতিকথা। প্রতিষ্ঠাপর্ব থেকেই এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত লেখক ছিলেন অর্থনীতি বিভাগের ছাত্র, পরে প্রায় পঞ্চাশ বছর একই বিভাগে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের 'বঙ্গবন্ধু অধ্যাপক' হিসেবে দায়িত্ব পালন করছেন।
বইটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম যুগের অজানা অনেক ঘটনা যেমন স্থান পেয়েছে, তেমনি স্বাধীনতা-পরবর্তী সময়ের নানা চড়াই-উতরাইয়ের চিত্রও উঠে এসেছে। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য খান সারওয়ার মুরশিদের ব্যতিক্রমী প্রশাসনিক উদ্যোগের বিবরণ লেখক পরম মমতায় তুলে ধরেছেন। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সাফল্যের কথাও আছে এখানে।
সত্তর বছরপূর্তির মুহূর্তে প্রকাশিত এই গ্রন্থে বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও আইন-কানুনের বিবর্তন নিয়েও দীর্ঘ বিশ্লেষণ রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানতে আগ্রহী যে কেউ এই বইটিকে মূল্যবান সংযোজন হিসেবে পাবেন।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849767589 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |