রক্তের মেহেন্দি দাগ
by আফসান চৌধুরী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আফসান চৌধুরীর 'রক্তের মেহেন্দি দাগ' উপন্যাসটি একাত্তরের মুক্তিযুদ্ধের সেই অংশকে তুলে আনে, যা ইতিহাসের গর্ভে বিস্মৃত হতে বসেছিল। যে নারী স্বামীর প্রাণ বাঁচাতে পাকিস্তানি সেনার সাথে রাত কাটাতে বাধ্য হয়, তার পরিচয় কী? যখন জানতে পারে স্বামীকে আগেই হত্যা করা হয়েছে, তখন কী ঘটে? যুদ্ধের এমন অসংখ্য নামহীন মানুষের গল্প নিয়ে এই উপন্যাস।
বৃহৎ যুদ্ধের ফল সবাই জানে, কিন্তু সেই যুদ্ধের মধ্যে লুকিয়ে থাকা ছোট ছোট যুদ্ধগুলোর কথা কেউ রাখে না। কে কতটুকু জিতল, কে কতটুকু হারল, তার হিসাব কারো কাছে নেই। এই উপন্যাসে একজন বিহারির মুখে মুক্তিযুদ্ধকালীন ও মুক্তিযুদ্ধপরবর্তী সময়ের বয়ান শোনা যায়, যে হন্যে হয়ে খুঁজে বেড়ায় তার প্রিয় রাঙা আপাকে।
মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে না তুলেও সাধারণ মানুষের তীব্র অংশগ্রহণের দিনগুলো কেমন ছিল, তা এই উপন্যাসে ফুটে উঠেছে। ভালোবাসা, ইতিহাস আর যুদ্ধের নির্মম বাস্তবতার এই কাহিনি পাঠককে গভীরভাবে ভাবাবে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849892748 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |