স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বেলায়াত হোসেন মামুনের 'স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার' বইটি শিল্পের স্বাধীনতা ও ব্যক্তির মুক্তির আকাঙ্ক্ষাকে রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে। চলচ্চিত্রের স্বাধীন হয়ে ওঠা বা চলচ্চিত্রকারের স্বাধীন হয়ে ওঠার লড়াইকে লেখক দেখিয়েছেন শিল্পের রাজনৈতিক তৎপরতা হিসেবে। এই বই সেই তৎপরতার গভীরে গিয়ে দেশের নবীন ও তরুণ চলচ্চিত্রকর্মীদের মুক্তির লড়াইয়ে যাওয়ার আহ্বান জানায়, তাদের স্বপ্ন দেখায় এবং স্বপ্ন পূরণের সম্ভাব্য পথের সন্ধান দেয়।
বইটিতে স্পষ্টভাবে বলা হয়েছে, সৃষ্টিশীলতার স্বাধীনতা ও মুক্তির আকাঙ্ক্ষা থাকলে তরুণদের লড়াই করতে হবে, আর এই লড়াইয়ের পথ মোটেও সহজ নয়। লেখক সেই লড়াইয়ের পথ ও পদ্ধতির চিন্তা ও দর্শন পাঠকের সামনে উপস্থাপন করেছেন, যা স্বাধীন চলচ্চিত্র আন্দোলনে আগ্রহী প্রত্যেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012009406 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |