বাঙালি মুসলমান সমাজে প্রগতিশীলতা ও রক্ষণশীলতার দ্বন্দ্ব

by হাবিব আর রহমান

300৳400৳Save 100৳ (25%)
Qty
1
Wishlist
Share

হাবিব আর রহমানের 'বাঙালি মুসলমান সমাজে প্রগতিশীলতা ও রক্ষণশীলতার দ্বন্দ্ব' একটি অনুসন্ধানী গবেষণা, যেখানে কোনো সমাজে প্রগতিশীল ও রক্ষণশীল শক্তির মধ্যে লড়াইকে ইতিহাসের নিয়মরূপে চিহ্নিত করা হয়েছে। ইতিহাসের গুরুত্বপূর্ণ মোড়ে এই সংঘাত প্রকট আকার ধারণ করলেও, নেপথ্যে সব সময়ই কাজ করে থাকে স্বার্থরাজনীতি ও মতাদর্শগত টানাপোড়েন। ব্রিটিশ আমলের শেষভাগ থেকে বাঙালি মুসলমান সমাজে জাগরণ শুরু হলে এই দ্বন্দ্ব আরও প্রকট হয়।

লেখক উনিশ শতকের শেষ থেকে পরবর্তী প্রায় পঁয়ত্রিশ বছর ধরে মুসলমান সমাজকে নাড়িয়ে দেওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ও মতাদর্শিক বিতর্ককে তুলে এনেছেন এই গ্রন্থে। সওগাত ও মোহাম্মদী পত্রিকার কর্তৃত্বকেন্দ্রিক দ্বন্দ্ব, কাজী নজরল ইসলামকে ঘিরে বিতর্ক, বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রভাব, সব মিলিয়ে এটি একটি প্রামাণ্য দলিল হয়ে উঠেছে। ঘটনা বিশ্লেষণের মাধ্যমে লেখক যেমন পাঠককে সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করেছেন, তেমনি নিজেও দিয়েছেন স্বচ্ছ ব্যাখ্যা। বাংলা গবেষণা সাহিত্যে এটি একটি নতুন মাত্রা যোগ করবে বলে বিবেচিত হবে।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:৩য় মুদ্রণ, ২০১৬
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847012002223
পৃষ্ঠা সংখ্যা:342
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

ইতিহাসে বাংলাদেশ: গবেষণা ও পরিসংখ্যান এর আরও বই

See all

হাবিব আর রহমান এর আরও বই

More Categories

See all

কথাপ্রকাশ এর আরও বই

See all

You May Also Like

See all