Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নাজমুল হুদার 'জিনিয়াস জিসান' বিজ্ঞানভীতি দূর করে বিজ্ঞানপ্রীতি জাগানোর এক চমৎকার উদ্যোগ। জিসান নামের এক বুদ্ধিদীপ্ত বালক চটপটে আর সব বিষয়ে প্রবল আগ্রহী। তার মাথায় সবসময় প্রশ্ন আর বিস্ময়ের ঘোরপাক। নতুন কিছু পেলে সে উৎসাহে কাজে লেগে পড়ে, আর তার সঙ্গী বন্ধু সিয়াম, রাহেল আর ছোট বোন জিনিয়া।
প্রতিদিনের পর্যবেক্ষণ আর যুক্তির জট খুলতে প্রায়ই ছুটে আসেন ছোট মামা, যাকে সবাই 'হক মামা' বলে ডাকে। বিজ্ঞানময়তার মধ্য দিয়ে গল্পে গল্পে এগিয়ে যায় তাদের প্রতিদিনের অভিযান।
বাচ্চাদের অনুসন্ধিৎসু মনোভাব আর বিজ্ঞানের প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে এই বইটি দারুণ সহায়ক। সহজ ভাষা আর চিত্তাকর্ষক বর্ণনা পাঠককে আটকে রাখে শেষ পাতা পর্যন্ত।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849664451 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 84 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |