শ্রেষ্ঠ কবিতা
by সমর সেন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সমর সেনের 'শ্রেষ্ঠ কবিতা' বাংলা কবিতার ইতিহাসে এক ভিন্নমাত্রিক শিল্পীর স্বতন্ত্র স্বরের পরিচয় বহন করে। মননে তিনি একাধারে মার্কসবাদী, আবার মধ্যবিত্তের নাগরিক সত্তার ধারক। নিপীড়িত তৃণমূল মানুষের জীবনযন্ত্রণার বাস্তবতা আর কল্যাণকামী সত্য-সুন্দরের আকাঙ্ক্ষী মানুষের স্বপ্নের মধ্যে যে বিস্তর ফারাক, তা তার কবিতার প্রতি ছত্রে ছত্রে প্রতিফলিত হয়েছে।
প্রান্তিক মানুষের জীবন প্রতিনিয়ত অন্যায়, অকল্যাণ, ষড়যন্ত্র ও অত্যাচারের মুখোমুখি হয়। এমন প্রতিকূল পরিবেশে পিষ্ট আর্তমানবতার মনোসামাজিক জীবন্ত দলিল তার কবিতাগুচ্ছ। সমর সেন ছোট ছোট পংক্তিতে ব্যবহার করেছেন অনন্য চিত্রকল্পের ব্যক্তিগত স্টাইল, যা সহজেই অন্যের থেকে আলাদা করা যায়। তবে মার্কসবাদী সাম্যবাদী তথাকথিত শ্লোগান তিনি কবিতায় সতর্কতার সঙ্গে এড়িয়ে গেছেন।
তার কবিতার মূল সুর মানবাত্মার মুক্তিসন্ধান। আর্থ-সামাজিক-মনোদৈহিক নিগড়ে বন্দী সাধারণ মানুষের আত্মিক মুক্তির কামনাই তার কবিতার মূল প্রণোদনা। যুগ যুগ ধরে সাম্রাজ্যবাদী শক্তির কঠোর নিষ্পেষণে পিষ্ট মানুষের মর্মযাতনা এবং তা থেকে উত্তরণের প্রয়াস তার কবিতায় মৌলিকভাবে শিল্পস্বার্থক হয়ে উঠেছে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |