কুতুপালংয়ের ভূতপাহাড়ে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ডা. সজল আশফাকের 'কুতুপালংয়ের ভূতপাহাড়ে' বইটির ঘটনা ১৯৯২ সালের। ওই সময় বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছিল কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায়। সদ্য পাস করা ডাক্তার আরিফ রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা দিতে ওই এলাকার একটি মেডিক্যাল সেন্টারে যোগ দেয়। প্রথমে একাকিত্ব তাকে বিষণ্ণ করলেও পরে পাহাড় আর নৈসর্গিক পরিবেশ তাকে মুগ্ধ করে। পাহাড়ি অঞ্চলের নানা পেশার মানুষ, ভিন্ন ভাষা আর ভিন্ন জীবনপ্রণালির সঙ্গে পরিচিত হতে থাকে সে।
আরিফের মেডিক্যাল সেন্টারের গা ঘেঁষে পাহাড়ের গায়ে ছিল অসংখ্য কবর। কবর নিয়ে প্রচলিত ছিল বিচিত্র সব গল্প। সেই সঙ্গে যুক্ত হয় আরেকটি ভূতের গল্প, যার সাক্ষী হয় আরিফ নিজেই। কুতুপালং এলাকার মানুষের মুখে মুখে ঘোরা সেই ভূতের গল্পই পাঠক পাবেন এই বইয়ে। রহস্য আর ভৌতিক কাহিনির অনুরাগীদের জন্য এটি চমৎকার একটি পড়া।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849664499 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 68 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |