আইজ্যাক নিউটন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিধান চন্দ্র দাসের 'আইজ্যাক নিউটন' বইটি বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বড় নামটিকে নতুন করে পাঠকের সামনে তুলে ধরার প্রচেষ্টা। ম্যাজিককে পদার্থবিজ্ঞান, জ্যোতিষশাস্ত্রকে জ্যোতির্বিজ্ঞান আর আলকেমিকে রসায়নে রূপ দেওয়ার কৃতিত্ব নিউটনের। তাকে বলা হয় সর্বকালের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী।
নিউটনের শৈশব সুখের ছিল না, কিন্তু কৈশোর থেকেই মেধার স্বাক্ষর রেখেছিলেন তিনি। মাত্র ২৩ বছর বয়সে গ্রামের বাড়িতে বসেই মহাকর্ষ সূত্র, সূর্যালোক বিশ্লেষণ ও ক্যালকুলাসের প্রাথমিক কাজ এগিয়ে নিয়েছিলেন। তবে তাঁর প্রতিভা শুধু বিজ্ঞানেই সীমাবদ্ধ ছিল না। ইতিহাসচর্চা, বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষায় রাজনীতি, এমনকি গোয়েন্দার ভূমিকাও তিনি পালন করেছেন। চুরাশি বছর বয়স পর্যন্ত কর্মক্ষম ছিলেন তিনি।
নিউটনকে নিয়ে পৃথিবীতে অনেক ভাষায় অসংখ্য গ্রন্থ লেখা হয়েছে, কিন্তু তাঁর সম্পর্কে ছড়িয়েছে নানা অবাস্তব উপাখ্যানও। বিশ্বাসযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে সাধারণ পাঠকের জন্য সহজ ভাষায় নিউটনকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা এই বইয়ে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845101882 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |