একাত্তরের বাগেরহাট মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
১৯৭১ সালে বাগেরহাট ছিল খুলনা জেলার একটি মহকুমা, স্বাধীন জেলা হিসেবে স্বীকৃতি পায় ১৯৮৪ সালে। স্বরোচিষ সরকারের এই গ্রন্থে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের মানুষের সংগঠিত হওয়া, পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বর্বরতা আর সাধারণ মানুষের দুর্বিষহ জীবনের চিত্র ফুটে উঠেছে। কীভাবে দেশত্যাগ ও কৃত্রিম পন্থায় মানুষ বেঁচে থাকার চেষ্টা করেছে, আর গ্রামের সাধারণ মানুষই কীভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে হানাদার বাহিনীকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে বীরত্বের পরিচয় দিয়েছে, তারই বয়ান এই বইয়ে। বাগেরহাট জেলার পরিচিতি, মুক্তিযুদ্ধের প্রারম্ভিক পর্যায়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের আঞ্চলিক প্রতিক্রিয়া, পাকবাহিনীর নির্যাতন ও গণহত্যা এবং মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ও বিজয়ের কাহিনি পর্যায়ক্রমে বর্ণিত হয়েছে। পরিশিষ্টে বাগেরহাটের প্রায় সকল শহীদ, অধিকাংশ মুক্তিযোদ্ধা ও রাজাকারদের প্রায়-সম্পূর্ণ তালিকাও সংযোজিত হয়েছে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Edition, 2015 |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012004197 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 542 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |