কক্সবাজার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফয়জুল লতিফ চৌধুরীর 'কক্সবাজার' একটি আধুনিক উপন্যাস, যার বিষয়বস্তু একুশ শতকের মানুষের চিন্তা ও আচরণ। সমুদ্রতীরবর্তী পর্যটনকেন্দ্র কক্সবাজারে অপরিচিত মানুষের সঙ্গে পরিচয়ের যে অনিবার্যতা, তা এখানে গল্পের কেন্দ্রবিন্দু। পর্যটকদের মানসিক ট্যাবু, ইনহিবিশন সবই কিছুটা শিথিল হয়ে পড়ে, এই গল্পেও তার ব্যতিক্রম নেই। বাস্তবতা ও কল্পনার মিশ্রণ আছে, কিন্তু নেই জাদুবাস্তবতা বা আধিভৌতিকতা। সংলাপের ওপর গুরুত্ব দিয়ে লেখক অল্প পরিসরেই অনেক কথা বলেছেন। ইফতেখার নামের এক চরিত্র চাকরি ছেড়ে কক্সবাজারে এসেছে, তার সঙ্গে স্থানীয় ও পর্যটকদের মিথস্ক্রিয়াতেই গড়ে উঠেছে উপন্যাসের অবয়ব। প্রচলিত প্লট বা নায়ক নেই, তবুও মনোগ্রাহী ও রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে পাঠককে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849759997 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 134 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |