অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস
by তারেক আজিজ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তারেক আজিজের 'অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস' বইটি ঢাকার এমন সব অজানা কাহিনি তুলে এনেছে যা অধিকাংশ পাঠকেরই অজানা। রমনার টিলায় গড়ে ওঠা ঢাকার প্রথম কফি হাউসের কথা, বিজ্ঞানী ডাল্টন হুকারের মতো বিশিষ্ট ব্যক্তিদের ঢাকায় আগমনের খতিয়ান, নবাব সলিমুল্লাহর ভিনদেশি গাড়ি ব্যবসায়ী 'তরুণ বন্ধু'র পরিচয়, আরমানিটোলায় সংরক্ষিত বিখ্যাত অ্যাংলো-ইন্ডিয়ান শিল্পীর আঁকা 'দ্য লাস্ট সাপার' চিত্রকর্মের কথা, সবই আছে এই বইয়ে।
রবীন্দ্রনাথের নিজের একটি ঢাকাই বজরা ছিল, সেই শিল্প কোথায় হারাল? ফুলবাড়িয়ার বিলুপ্ত রেলস্টেশনের বিখ্যাত বইয়ের দোকান 'হুইলার' কেন বন্ধ হলো? আধুনিক ঢাকা গড়ে তোলার নেপথ্যে ডাক্তার সিম্পসন ও উদ্যানবিশারদ প্রাউডলক সাহেবের ভূমিকাই বা কী? ইতিহাস গবেষক তারেক আজিজ ঢাকার অতীতের এমনই এক ডজন আশ্চর্য আখ্যান এই গ্রন্থে তুলে এনেছেন, যা শহরের ইতিহাসপ্রেমী প্রতিটি পাঠকের জন্য অপরিহার্য।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849853664 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |