নেতাজি সুভাষচন্দ্র বসু
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নেতাজি সুভাষচন্দ্র বসু জীবনীগ্রন্থে শাহজাহান সাজু তুলে এনেছেন ব্রিটিশ শাসিত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এক আপসহীন বিপ্লবী নায়কের জীবনকথা। গান্ধীর ডোমিনিয়ন স্ট্যাটাসের বদলে নেতাজি চেয়েছিলেন পূর্ণ স্বরাজ, আর তা অর্জনের পথ ছিল বৈপ্লবিক সংগ্রাম। ভারত থেকে ব্রিটিশদের তাড়ানোই তার একমাত্র লক্ষ্য ছিল না, নতুন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাও তিনি অনুভব করেছিলেন।
সাধারণ সুভাষ থেকে অসাধারণ, বিরল ও একক নেতাজিতে উত্তরণের কাহিনি উপন্যাসের চেয়েও রোমাঞ্চকর। এই গ্রন্থে সেই দীর্ঘ সংগ্রামের বিবরণ স্থান পেয়েছে। চিন্তাশীল তরুণ লেখক শাহজাহান সাজু এর আগে ‘ভাষা শহীদ’ ও ‘কণ্ঠশিল্পী আব্বাসউদ্দীন’ গ্রন্থ দুটির মাধ্যমে পাঠকদের মন জয় করেছেন।
নেতাজির জীবন ও কর্ম সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে এবং তার সাহসী সংগ্রামের ইতিহাস জানতে এই জীবনীগ্রন্থ পাঠকের জন্য অপরিহার্য।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 7th Printed, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012002292 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 48 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |