97৳130৳Save 33৳ (25%)
Qty
1
Wishlist
Share

জাপানযাত্রী গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর জাপান সফরের অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি জাপানি জাতি ও সংস্কৃতির ইতিহাসকেও তুলে এনেছেন। চমৎকার বাগান সমৃদ্ধ এক জায়গায় অবস্থানকালে তিনি জাপানের প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেছেন। জাপানি নাচ দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন, মনে হয়েছিল দেহভঙ্গির সংগীত, যেন বীণার আলাপের মতো পদে পদে মীড়।

জাপানি নাচের সঙ্গে ইউরোপীয় নাচের তুলনা করে তিনি দেখিয়েছেন, জাপানি নাচ সম্পূর্ণ ও পরিপূর্ণ, যেখানে লালসার ইশারামাত্র নেই। সৌন্দর্যপ্রিয়তা জাপানিদের মনে এতটাই সত্য যে তার সঙ্গে কোনো মিশলের প্রয়োজন তারা বোধ করে না। তবে জাপানি সংগীত নিয়ে কবি ততটা মুগ্ধ ছিলেন না, নাচের প্রতি তার ভালোলাগা গানের প্রতি ছিল না।

জাপানিদের পরিশ্রমী জাতি হিসেবে বিশ্বজুড়ে সুনাম আছে, কবিও তা প্রত্যক্ষ করেছেন। কাজ ছাড়া তারা কিছুই বোঝে না বলেই তার কাছে মনে হয়েছে। ভ্রমণকাহিনি ও সংস্কৃতিচর্চার মেলবন্ধনে এই গ্রন্থ পাঠকের জন্য এক অনন্য অভিজ্ঞতা।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:৬ষ্ঠ মুদ্রণ, ২০২৩
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847012001776
পৃষ্ঠা সংখ্যা:63
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

ভ্রমণ ও প্রবাস: ক্লাসিক এর আরও বই

See all

রবীন্দ্রনাথ ঠাকুর এর আরও বই

More Categories

See all

কথাপ্রকাশ এর আরও বই

See all

You May Also Like

See all