আড়িয়াল খাঁ

by মাসরুর আরেফিন

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

262৳350৳Save 88৳ (25%)
Qty
Wishlist
Share

১৯৮১ সালের ৩০ মে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরের সন্ধ্যা। বরিশালের ভাটি খানার তেরো বছরের ছেলে জাহেদ বাবার সঙ্গে যাচ্ছে আড়িয়াল খাঁ। পথে নানা রকম সতর্কবার্তা, ভয় আর রহস্য ঘিরে ধরেছে তাকে। নৌকায় ওঠার আগে ফোরকান উদ্দিন বললেন, 'ওই ঘটনাডা নৌকায় কাউরে বলছ তো, জানবা যে—তোমার বাবার লগে নদীতে আইজ রাতে তুমিও ফিনিশ।' আর বিদ্দুত বিশ্বাস প্রশ্ন করলেন, 'ছুডো মিয়া, তাইলে বাপের লগে তুমিও মরতে যাও? ভরা বরোষায়?'

গুজব ছড়িয়ে পড়েছে, প্রেসিডেন্ট জিয়া চট্টগ্রামে মারা যাননি, বৃষ্টির মধ্যে পালিয়ে এসেছেন লাখুটিয়ার খালে। নদীর জল থেকে ভেসে আসছে গা-কাঁপানো শব্দ। নৌ-পুলিশ থামিয়ে জিজ্ঞাসা করছে, জাহেদ জানে কি দেশের প্রেসিডেন্ট কোথায়? মাসরুর আরেফিনের 'আড়িয়াল খাঁ' উপন্যাসটি এক কিশোরের চোখে সেই ভয়াল রাতের নদী, মানুষের আতঙ্ক আর রাজনৈতিক পটভূমির অসামান্য চিত্র তুলে ধরেছে। পৃথিবীর সবকিছু যেন ভেঙে পড়ছে ঠাঠাঠা, টাসটাস, দ্রিম, বুউম শব্দে।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849658702
পৃষ্ঠা সংখ্যা:175
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all